নির্বাচনের পরবর্তীতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে, প্রশাসনিক বিষয়ে তৎপরতা দেখাচ্ছেন তা পরিষ্কার। এবার মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নবান্নে।
উল্লেখ্য, কিছুদিন আগেই কালীঘাটের বাড়িতে ২৯জন জয়ী সাংসদদের নিয়ে বৈঠক সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, নিজের নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে কাজ শুরু করতে হবে। সেই কাজ শুরু করে দিয়েছেন দলীয় সাংসদরা।
আজকের বৈঠকে কলকাতা-সহ সমস্ত পুরনিগমের মেয়র, কমিশনার এবং সব দফতরের সচিব ও বিভাগীয় প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে শীর্ষ পুলিস কর্তাদেরও ওই বৈঠকে ডাকা হয়।
নবান্নের কর্তাদের মত, বৈঠক ডাকার কারণ হল, ডেলিভারি মেকানিজমে গলদ। পরিষেবা ঠিক মতো না দেওয়া ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগস্থাপন না হওয়া৷ তাছাড়া এক শ্রেণির পুর অফিসারদের সঙ্গে পুলিসের একাংশের যোগাসাজসে দুর্নীতির অভিযোগও বর্তমান। সব মিলিয়ে পুর এলাকায় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়ে থাকতে পারে।







