রাজনীতি

অধীরের জমানায় ইতি? রাজনৈতিক অবস্থান এবার কোনদিকে!

তাহলে কি এবার সত্যিই প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা অধীরের? লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়ের পর থেকেই এই গুঞ্জন শুরু হয়। জল্পনা ছড়ায়, বেশ কয়েকদিন আগেই নাকি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন অধীর। যদিও প্রদেশ কংগ্রেসের তরফে এই জল্পনা ভিত্তিহীন বলেই দাবি করা হয়।

এহেন আবহেই আবার নতুন করে চর্চা আরম্ভ। শোনা যাচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের নেতাদের৷

উল্লেখ্য, শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেসে বৈঠক হয়। বৈঠক শেষে অধীর বলেছিলেন, ‘আমি প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সর্বভারতীয় সভাপতি হয়েছেন সেদিন থেকে তো দেশে আর কোনও রাজ্যে সভাপতি হয়নি। এবার যখন করবে তখন দেখতে পারবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি।’

সূত্রের খবর, চলতি মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই পশ্চিমবাংলা নিয়ে দিল্লিতে এক বিশেষ বৈঠক ডাকছে কংগ্রেস। এই বৈঠকে পশ্চিমবঙ্গের প্রদেশ নেতৃত্বের তরফে কমপক্ষে ২৫ জনকে ডাকা হবে, এমনটাই সূত্রের দাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.