রাজনীতি

“যেমন দলনেত্রী তেমনই তার চ্যালা চামুন্ডারা” মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ সুকান্তের

সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মিমিক্রি করার ঘটনায় তোলপাড় জাতীয় রাজনীতি। বিতর্কের মধ্যেই এবার ধনকড়কে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর সেই কথা নিজের এক্স হ্যান্ডলে জানালেন উপরাষ্ট্রপতি।

এদিন ধনকড় তার এক্স হ্যান্ডলে লেখেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির থেকে একটি টেলিফোন পেলাম। গতকাল কয়েকজন সম্মাননীয় সাংসদ যেভাবে ভয়ংকর নাটকীয়তার সৃষ্টি করলেন তাও পবিত্র সংসদ চত্বরে তা নিয়ে উনি গভীর বেদনা প্রকাশ করেছেন। বলেছেন, গত কুড়ি বছর ধরে এমনই অপমান পেয়ে আসছেন উনি। কিন্তু ভারতের উপরাষ্ট্রপতির সঙ্গে সংসদে এমন হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি ওঁকে বলেছি কয়েকজনের আচরণ আমাকে আমার কর্তব্য পালন করা থেকে আটকাতে পারে না।’ সেই সঙ্গে তাঁর ঘোষণা, ‘আমি আমার হৃদয়ের গভীর থেকে এই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনও অপমান আমাকে আমার পথ পরিবর্তন করতে বাধ্য করতে পারবে না।”

অভিযোগ, মঙ্গলবার সংসদ চত্বরে ধনকড়ের মিমিক্রি করেন কল্যাণ। একটি ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ ডিজিটাল) দেখা গিয়েছে, নিজের মোবাইল ফোনে কল্যাণের সেই অঙ্গভঙ্গি রেকর্ড করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগেই ধনকড় এই বিষয়ে ক্ষোভ উগরে বলেছিলেন, “সাংসদরা যা করেছেন তা ‘অনভিপ্রেত’ এবং ‘লজ্জাজনক’।” এবার পুনরায় এক্স হ্যান্ডলে ক্ষোভ ও অভিমান প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি।

কল্যান বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি বিতর্কে তীব্র ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইট করে বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা নিন্দনীয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কল্যাণ বাবুকে সমর্থন করলেন, সেটা থেকে এটা বোঝা যায় যে এই শিক্ষা কে দিয়েছে!!যেমন দলনেত্রী তেমনই তার চ্যালা চামুন্ডারা হবে এটাই তো স্বাভাবিক !! ধিক্কার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.