জেলা

সাপের ছোবলে ছাগলের মৃত্যু।।

জলপাইগুড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার সোলেমান হকের বাড়িতে আজ সন্ধ্যায় সাপের ছোবলে একটি পূর্ণ বয়স্ক ছাগলের মৃত্যু হয়েছে।
সাপটিকে উদ্ধার করার জন্য গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা কে খবর দিলে, গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ঘটনাস্থলে পৌঁছে চার ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করে পরিবারটিকে চিন্তা মুক্ত করেন। জানা যায়,এই ঘরে এক মাস আগেও একটি পূর্ন বয়স্ক ছাগলের মৃত্যু হয়। পরিবারের লোকজন তখন বিষয়টার প্রতি গুরুত্ব না দিলেও,এক মাসের মধ্যে একি ঘটনা ঘটায় ঘরের মধ্যে আশপাশে খুঁজতে গিয়ে সাপটিকে দেখতে পান এবং ছাগলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেন।
বাড়ির মালিক সোলেমান হক জানান,এক মাসের মধ্যে দুইটা ছাগলের মৃত্যু হয়েছে এই সাপটার কারনে।সাপটা ধরা পড়ায়,আমরা আতঙ্ক মুক্ত হলাম।
গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান,সাপটাকে উদ্ধার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। প্রচুর লোকজনের ভীড় থাকায় সাপটা প্রচন্ড ক্ষিপ্ত ছিলো।চার ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারটিকে চিন্তা মুক্ত করতে পেরে ভালো লাগছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.