অমিত শাহের পুত্র জয় শাহ আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর, বিসিসিআই সচিব পদে রোহন জেটলি আসন্ন বলে জানা গেছে। বিজেপি যেখানে বিরোধী দলগুলির রাজনীতিতে পরিবারতন্ত্রের সমালোচনা করে। সেখানে বিজেপির নেতাদের পুত্ররা ক্রিকেট প্রশাসনের শীর্ষ পদে আসীন হওয়া নিয়ে বিস্ময় তৈরি হয়েছে।
জয় শাহ, যিনি ৩৫ বছর বয়সে আইসিসির সবচেয়ে কমবয়সী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ডিসেম্বর মাসে গ্রেগ বার্কলেকে পরিবর্তিত করে দায়িত্ব গ্রহণ করবেন। ২০১৯ সাল থেকে বিসিসিআই সচিব পদে থাকা শাহ, আইসিসির সবচেয়ে শক্তিশালী সাব-কমিটি, ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্সের (F&CA) প্রধান ছিলেন ২০২২ সাল থেকে।
অন্যদিকে, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) সভাপতি রোহন জেটলি। বিসিসিআই সচিব হিসেবে শাহের স্থলাভিষিক্ত হওয়ার জন্য সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। রোহন জেটলি তার পিতা অরুণ জেটলির পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেট প্রশাসনে প্রবেশ করেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ সফলভাবে আয়োজন করেন। বিসিসিআইতে তার নাম নিয়ে একমত হওয়ার জন্য একটি সাধারণ ঐক্যমত্য রয়েছে।







