রাজ্য বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিল অন্ধপ্রদেশ, মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের বিলের শুধু অনুকরণ মাত্র, এমনটাই মনে করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর মত, অন্য রাজ্যের একই ধরনের বিলগুলো এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে তাঁর সম্মতির জন্য পড়ে রয়েছে জেনেও এই ধরনের বিল নিয়ে আসা হয়েছে রাজ্য সরকারের তরফে।
পিটিআই-এর এক প্রতিবেদন অনুযায়ী রাজভবনের অভিযোগ, যেকোনও বিল রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পরেই এই সরকার এহেন আচরণ করে থাকে। রাজ্যপালের বক্তব্য, ‘টেকনিক্যাল রিপোর্ট’ না পাঠিয়ে রাজ্য সরকার পরে বিল পাশ না হওয়ার জন্য রাজভবনের উপর দোষারোপ করে। যা সঠিক নয়। নিয়মানুযায়ী, ওই রিপোর্ট ছাড়া রাজ্যপাল কোনও বিলে সম্মতি দিতে পারেন না।
রাজ্য সরকারের অপরাজিতা বিলকে ‘পলিটিকাল গিমিক’ বলে খোঁচা দিয়েছে রাজভবন। উক্ত বিলের টেকনিকাল রিপোর্টও চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।







