রাজ্য

নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিচারকরা!, ঘটনাটি ডায়মন্ড হারবারের

দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলা। অভিযোগ জানিয়েছেন বিচারকরা বিচারকদের চিঠিতে তৎপর হয়েছেন। সন্দেহ করা হচ্ছে দুষ্কৃতিদের মদতে রয়েছেন একজন পুলিশ অফিসার সেই মতো এক পুলিশ অফিসারকে শোকর শো করা হয়েছে ইতিমধ্যে। বিচারকরা আশঙ্কা করছেন দুষ্কৃতীদের কাছে প্রাণঘাতী অস্ত্র থাকতে পারে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোটা পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন তারা বিদ্যুতের লাইন কাটতে জোর করা হয়। এই সমস্ত ঘটনায় জেলা জজকে চিঠি দিয়েছেন ওই আবাসনের বিচারকরা।

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডায়মন্ডহারবার জেলার পুলিশ আবাসনের অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ কনস্টেবল ছাড়াও অফিসার নিয়োগ। এমনকি অভিযোগ করা হয়েছে জোর করে আবাসনে ঢুকতে চাইছেন এবং জোর করে বিদ্যুতের লাইন কেটে দিতে চাইছেন।। বিচারকদের পরিবারের লোকদের প্রাণঘাতী হুমকি এবং বাচ্চাদের যৌন নির্যাতনের হুমকি পর্যন্ত দিচ্ছেন। এই ঘটনায় উঠে এসছে এক পুলিশ অফিসারের নাম ইতিমধ্যেই তাকে শোকজ করা হয়েছে। কারা এই ধরনের দুষ্কৃতী হামলা চালাতে চাইছে তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.