জেলা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধুর সাথে লাগাতার সহবাসের অভিযোগ উঠলো এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধুর সাথে লাগাতার সহবাসের অভিযোগ উঠলো এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রত্যাহার করতে চাপ ও হুমকি সিভিকের।একইসাথে গৃহবধুর অশ্লীল ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ি ধর্মপুর এলাকায়।

জানা গিয়েছে শেফালী বসাক নামে পাশের বাড়ির ওই মহিলার সাথে তার ২ বছরের শারীরিক সম্পর্ক অভিযুক্ত মিঠু অধিকারী নামে ওই সিভিক ভলেন্টিয়ারের।

গৃহবধূ শেফালী বসাক গত ৮ সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ এখোনও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

এরপর গত ১১ সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর এরপর থেকে নতুন করে ধমক চমক শুরু হয়েছে। তাই আজ ফের পুলিশ সুপারের দারস্থ হন ওই মহিলা ও তার স্বামী। পুলিশ সুপার আজও তাদের সাথে কথা বলেছেন।

জানা গেছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মিঠু অধিকারীর শ্বশুর স্থানীয় তৃণমূল নেতা। তিনি ওই পরিবারকে হুমকি দিয়েছেন।

অপরদিকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মিঠু অধিকারীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করা যায়নি।

ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দ্রুত গ্রেফতার হবে বলে আশ্বাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.