কলকাতা থেকে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানার পদ্মপুকুরে। ঘটনা সূত্র জানা যায়, বান্ধবীকে নিয়ে এক ব্যক্তি ঘুরতে আসে হাড়োয়া থানার ঘোষপুর এলাকার এক গেস্ট হাউসে। হঠাৎ আজ বাড়ি ফেরার সময় দেখা যায় প্রাইভেট গাড়ির মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ! এই খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষজন জড়ো হয়েছে। ইতিমধ্যে ওই ব্যক্তির স্ত্রী এলাকায় এসে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ তুলেছেন ওই বান্ধবীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে আসে ভাঙ্গড় থানার পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার বাড়ি কলকাতা ট্যাংরা এলাকায় এবং মৃত ব্যক্তির স্ত্রী সুস্মিতা হালদারের দাবি তার স্বামীর সাথে একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। তারা প্রতি রবিবার বিভিন্ন হোটেলে ঘুরতে যায়। এবং আজ হাড়োয়া থানার ঘোষপুর এলাকার একটি হোটেলে তারা ঘুরতে আসে। ফেরার পথে তার স্বামীর মৃত্যু হয়। এবং তার স্ত্রীর দাবি তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে ভাঙ্গড় থানার পুলিশ।
Read Next
November 15, 2026
টলিগঞ্জে বিক্ষোভের মুখে তৃণমূলের সাংসদ মালা রায়, উঠল ‘চোর’ স্লোগান
November 14, 2026
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের, থানার বাইরে তৃণমূল-বিজেপির স্লোগান যুদ্ধ
November 14, 2026
সুকুমার রায়ের ছড়ার অনুপ্রেরণায় বামেদের কটাক্ষ, ‘হিংটিংছট’ ছড়া লিখে সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা
November 14, 2026
সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা, এনকাউন্টারের ভয় দেখিয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ স্ত্রী সুস্মিতা
November 14, 2026
পরপর চার রবিবার বন্ধ মেট্রোর একাংশ! ১৫ নভেম্বর থেকে ৯ ঘণ্টা ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা
November 14, 2026
জ্ঞানেশ কুমারকে কটাক্ষ পোস্টে বিতর্ক, ফের অভিষেককে থানায় তলব পুলিশের
Related Articles
Check Also
Close







