শত চেষ্টার পরও হলো না শেষ রক্ষা। বুধবার দুপুর ১টা বেজে ১৫মিনিটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলাম। দীর্ঘ কয়েক মাস ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। দিল্লি ও কলকাতার অ্যাপোলো হাসপাতালে দীর্ঘ সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।মৃত্যুর সময় বয়স হয়েছিল মাত্র ৬১ বছর।
তিনি প্রথমে ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বসিরহাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে জয় লাভ করেন। এবং সাংসদ হন। তারপর ২০১৪ সালে জয়লাভ না করলেও ২০১৬ সালে হাড়োয়া বিধানসভার বিধায়ক হন। ২০২১- শে ফের জয়লাভ করেন। ২০২৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র নির্বাচনে জয়লাভ করে সাংসদ হন।






