তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করতে জলপাইগুড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডে নিজেই মাইকিং শুরু করে দিলেন ওই ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর তথা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরুপ মন্ডল।
শুক্রবার রাতে জলপাইগুড়ি ফ্লাড কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে ১০ টা নাগাদ গজল ডোবা তিস্তা ব্যারেজ থেকে ৫৪৩৪.৭৮ কিউমেক জল ছাড়া হয়েছে। এত বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে তিস্তার নিম্ন অববাহিকায় জল বেড়ে প্লাবনের আশংকা রয়েছে। তাই রাতেই এলাকাবাসীদের সতর্ক করলো জলপাইগুড়ি পৌরসভা। এই বিষয়ে স্বরুপ বাবু জানান, আমারা দেখেছিলাম কিভাবে সিকিমে অতি ভারী বিষ্টি হওয়ায় তিস্তা নদী চর প্লাবিত হয়েছিল। তাই এইবার আমারা আগাম সতর্কতামূলক মাইকিং করছি। জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং জলপাইগুড়ি পুরসভা সমস্ত বিষয় এর উপর নজর দারি চালাচ্ছে।







