এখনো পুরোপুরি ভাবে কাটেনি উৎসবের মরশুম। তার মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে দুর্যোগ। বর্তমানে বানভাসি অবস্থা চেন্নাইতে। মঙ্গলবার থেকেই জলের তলায় চলে গেছে পুরো শহর।
গতকাল চেন্নাইতে দিনভর চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। যার ফলে ওই শহরের চারিদিকে তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি। চেন্নাইতে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বর্তমানে এই দুর্যোগের পরিস্থিতি যতদিন না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ রাখা হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়াও তথ্য প্রযুক্তি কর্মীদের আগামী ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বন্যা পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে প্রশাসন। সাধারণ মানুষের সুবিধার্থে ২৪ ঘন্টা চলছে কন্ট্রোল রুম।







