রাজনীতি

আমেরিকার ভোটে বড় ভূমিকা রাখতে পারে তিনটি ইস্যু, যা নিয়ে মাথায় হাত বিশ্ববাসীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে। অধিকাংশ প্রদেশে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং শুরু হয়েছে গণনা। এরই মধ্যে বুথফেরত সমীক্ষার প্রাথমিক প্রবণতাগুলি উঠে আসছে সামনে, যা থেকে বোঝা যাচ্ছে, এ বারের নির্বাচনে তিনটি ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: গণতান্ত্রিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং গর্ভপাত সংক্রান্ত বিধিনিষেধ।

সিবিসি নিউজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ১০ জনের মধ্যে ছয়জন ভোটার মনে করেন গণতান্ত্রিক অবস্থা এই নির্বাচনের প্রধান নির্ণায়ক হওয়া উচিত। আবার ৫ শতাংশ ভোটার গর্ভপাত সংকটকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন। আমেরিকার বিভিন্ন প্রদেশে গর্ভপাত নিয়ে বিধিনিষেধ আরোপিত হওয়ায় এই বিষয়টি ভোটারদের মধ্যে আলোড়ন তুলেছে।

অন্যদিকে, সিএনএন-এর সমীক্ষায় উঠে এসেছে, তিন চতুর্থাংশ ভোটার বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট। প্রেসিডেন্ট পদে লড়াইয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ৫৩৮টি আসনের মধ্যে ২৭০টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে সরকার গঠনের জন্য। প্রাথমিক ফলাফলে ট্রাম্প সামান্য এগিয়ে থাকলেও অনেক প্রদেশে এখনও গণনা চলছে। ফলে শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে।

ভোটের ফলাফলে গণতন্ত্র, অর্থনীতি এবং গর্ভপাত সংকট কি আদৌ নির্ণায়ক প্রভাব রাখবে, তা জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছে আমেরিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.