ক্রাইম

তারাপীঠের পুরোহিতের স্ত্রীকে গণধর্ষণ, উঠে এলো ভয়াবহ তথ্য

আরজি কর কাণ্ডের পরে নারী নির্যাতন নিয়ে রাজ্য জুড়ে চলেছিলো প্রতিবাদ। পথে নেমেছিল হাজার হাজার মানুষ। তবুও রাজ্যে নারী নির্যাতনের নানান ঘটনা উঠে আসছে রাজ্য জুড়ে। এবারে অভিযোগ উঠে এলো বীরভূমের তারাপীঠের পুরোহিতের স্ত্রীকে গণধর্ষণের। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের তথ্য অনুযায়ী, বীরভূমের বাসিন্দা ওই পুরোহিত বছর খানেক আগে বিয়ে করেন। বিয়ের পরে দম্পতি গ্রামের বাড়ি ছেড়ে যুবকের কর্মস্থলের কাছেই থাকতেন। বিয়ের পরে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পুরোহিতের স্ত্রী। ঘটনাচক্রে ঘটনাটি জানতে পারে অভিযুক্ত দুই যুবক। তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে রাখে তাঁরা।

অভিযোগ ওই ছবি তার স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে রবিবার রাতে বধূকে নির্জন জায়গায় নিয়ে যায় দুই যুবক। সেখানেই বধূকে গণধর্ষণ করা হয়। তারপর নিজেদের নির্দোষ প্রমাণ করতে অভিযুক্তরা বধূ ও তাঁর প্রেমিকের ছবি স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয় অভিযুক্তরা। নির্যাতিতা মহিলা পুলিশের দ্বারস্থ হলে সোমবার সেই লিখিত অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্ত সুপ্রিয় রায় ও বর্ষণ পালকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। গৃহবধুর প্রেমিকের তল্লাশি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.