আজ অর্থাৎ বুধবার ১৩ ই নভেম্বর ৬টি কেন্দ্রে উপনির্বাচন। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে মাদারিহাট, সীতাই, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি, হারোয়া ইত্যাদি কেন্দ্রে। গত নির্বাচনে মাদারীহাট কেন্দ্র বাদে সব কটিই ছিল তৃণমূলের দখলে। মাদারিহাট ছিল বিজেপির দখলে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত বাংলার ছয় কেন্দ্রে ৩০.০৩ শতাংশ ভোট পড়েছে। এখনও পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে তালড্যাংড়া। সেখানে ভোট পড়েছে গড়ে ৩২ শতাংশ। এ ছাড়াও নৈহাটি, সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, হাড়োয়াতে ভোটদানের হার যথাক্রমে ২৫.১৭ শতাংশ, ২৯ শতাংশ, ৩১.৮৬ শতাংশ, ৩০.২৫ শতাংশ এবং ৩১.২ শতাংশ।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। স্ট্রং রুমের বাইরেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই ছয় কেন্দ্রের ভোট গণনা হবে আগামী ২৩ শে নভেম্বর।







