রাজ্য

উত্তরবঙ্গে অনুভূত হল মৃদু ভূমিকম্প

চলতি বছরের আগস্ট মাসেই উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হল। যার কেন্দ্রস্থল ছিল সিকিমের তাদং থেকে ২৯ কিলোমিটার দূরে। এমনকি গভীরতা ছিল ১০ কিলোমিটার। ফের মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গে অনুভূত হল মৃদু ভূমিকম্প।

গতকাল দুপুরবেলা আচমকাই পাহাড় এলাকার অর্থাৎ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৩.৫। এমনকি এবার ভূমিকম্পের কেন্দ্রস্থল সিকিমের তাদং থেকে ১৪ কিলোমিটার দূরে। পাশাপাশি এই ভূমিকম্পের উৎসস্থল হল সিকিমের তাদং।

এছাড়াও এর গভীরতা দেখা গিয়েছিল ৫ কিমি পর্যন্ত। এমনকি এই কম্পন সামান্যভাবে অনুভূত হয়েছে দার্জিলিং-সহ কার্শিয়াং, সোনাদা, মংপোতে। তবে ভূমিকম্পের তীব্রতা অনেকটাই কম থাকায় এখনো পর্যন্ত কোনো রকম ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.