বিনোদন

পথ চলার অবসান মুনমুন – ভরতের, প্রয়াত মুনমুন সেনের স্বামী।

অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা প্রয়াত। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ৯ টায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকের ছায়া নেমে আসে সেন পরিবারে।
ভরত দেববর্মার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে ধীরে ধীরে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ফিরছেন। আসছেন রিয়া এবং রাইমাও। ঘটনার পর থেকে শোকাহত দুজনেই।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার সকালে হঠাৎ করেই পরিস্থিতির অবনতি ঘটে। ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে সেখানে নিয়ে যাওয়ার আগেই মারা যান ভারত দেব বর্মা।হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ভরত দেববর্মার।

প্রসঙ্গত, ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মা। কোচবিহারের রাজকুমারী ছিলেন তাঁর মা ইলা দেবী। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও অন্যান্য রাজ্যের রাজ পরিবারের সঙ্গেই যুক্ত। অভিনেত্রী মুনমুন সেনকে ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন ভরত দেব বর্মা। খোদ সুচিত্রা সেন দাঁড়িয়ে থেকে দুজনের বিয়ে দেন। এরপর দীর্ঘ প্রায় ৪৬ বছরের সংসার দুজনের। ঘটনায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন অভিনেত্রী। তিনি বলেন,
‘কথা বলব কার সঙ্গে, কথা বলার মানুষটাও আর রইল না’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.