রেলের তরফে ভারতীয়দের জন্য রইলো সুখবর। ভারতীয় রেলওয়ে পরিবহণ এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে । এ বছরের ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দেশের প্রথম জলচালিত ট্রেন। এই ট্রেন চালাতে লাগবে না কোনো ডিজেল বা বিদ্যুৎ বরং প্রয়োজন জল ও হাইড্রোজেনের। যা প্রথাগত উপায়ের চেয়ে অনেকটাই পরিবেশবান্ধব এবং টেকসই।
হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে এই ট্রেন। এই প্রক্রিয়ায় জ্বালানি কোষের মাধ্যমে তৈরি হবে শক্তি, যার মাধ্যমে চলবে এই ট্রেন। এর একমাত্র উপজাত হল জলীয় বাষ্প ও জল যার ফলে হবে না কোনো পরিবেশ দূষণ। তবে এই ট্রেন প্রতি ঘণ্টায় প্রায় 40,000 লিটার জল খরচ করবে, যার জন্য বিশেষ জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
2024 সালের ডিসেম্বর মাসে জিন্দ-সোনিপত রুটে প্রথম চালু করা হবে এই বিশেষ ট্রেন। এছাড়া, ভবিষ্যতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, কালকা-শিমলা রেলওয়ে, এবং নিলগিরি মাউন্টেন রেলওয়ে-এর মতো সুন্দর রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। ভবিষ্যতে 35 টির বেশি এই বিশেষ ট্রেন লক্ষ্য নিয়েছে ভারতীয় রেলওয়ে। প্রতিটি ট্রেনের জন্য খরচ পড়বে প্রায় ₹80 কোটি টাকা। হাইড্রোজেন ফুয়েল সেল, প্ল্যান্ট এবং পরিকাঠামো তৈরির কাজ চলছে পুরোদমে।







