শিল্প শহর জুড়ে আতঙ্ক। হলদিয়ায় পাইপ ফেটে খালের জলে মিশে গেলো তেল। পাইপ ফেটে তেলে জলে মিশে যায় হলদিয়ার পেট্রোপণ্য রাসায়নিক পদার্থ । হলদিয়া রিফাইনারির হলদিয়া -বারেউনি তেলের পাইপ লাইন ফেটে তৈরি হয় উত্তেজনা।
বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটে ঘটনাটি।ঘটনায় আশেপাশের মানুষ এসে ভিড় জমাতে শুরু করেন তেল কুড়ানোর জন্য। খবর ছড়িয়ে পড়তেই , ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জলের ট্যাঙ্ক ও দমকল বাহিনী। তবে ঘটনায় কোনো বড়সড় ক্ষতি হয়নি।







