১৪৪ বছর পরে এলো এই ঐতিহাসিক মহাকুম্ভ মেলা। সেখানেই বেলা পরতেই বিধ্বংসী অগ্নিকান্ড। পুড়ে ছাই ২০ থেকে ২৫টি তাবু। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শাস্ত্রী সেতু ও রেল সেতুর মাঝামাঝি এলাকায় ৫ নম্বর সেক্টর থেকে আগুন লেগে যায়। ইতিমধ্যেই সেই আগুন ছড়িয়ে পরেছে প্রায় ১৯ এবং ২০ সেক্টরে। ক্ষনিকের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকায় পুলিশ ও এনডিআরএফের দল ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করে। এই ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কুম্ভ মেলায়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাবুতে থাকা সেলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে দমকল বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় আপাততভাবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ইতিমধ্যেই পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রশাসন তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কুম্ভ মেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।







