২০০৯ সালের প্রাথমিক নিয়োগের চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ার কারণে ক্ষোভে পেটে পড়লেন চাকরি প্রার্থীরা। প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে চলল অবস্থান-বিক্ষোপ, সংসদ সভাপতি কে দেখতেই উঠল হায় হায় স্লোগান। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে। মহিলা পুরুষ উভয় মিলিয়ে ৩২০ জন চাকরি প্রার্থী তুমুল বিক্ষোভ প্রদর্শন করলেন। অবস্থানরত চাকরি প্রার্থীদের অভিযোগ,নিয়োগের দাবিতে তারা হাইকোর্টে গেছিলেন। বিচারপতি রাজশেখর মানথা নির্দেশ গিয়েছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। সেই রায় বহাল থেকেছে সুপ্রিম কোর্টে। গতকাল নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর বিক্ষবরত চাকরিপ্রার্থীরা জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তারা দেখা করতে পারলেন না। তার প্রতিবাদেই তাদের অবস্থান বিক্ষোভ। পাশাপাশি চাকরি-প্রার্থীদের দাবি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রায় দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সেই রায় কে দ্রুত মান্যতা দিক।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন কে দেখে হাই হাই স্লোগান তোলে বিক্ষব্রত চাকরি প্রার্থীরা। যদি এ বিষয়ে সভাপতি বাসন্তী বর্মন বলেন, রায়ের অর্ডার কপি আমার হাতে এখনো আসেনি। অর্ডার কপি যদি ওদের কাছে থেকে থাকে তাহলে আমাকে দেখাক, তারপর না হয় আমি বিকাশ ভবনকে বিষয়টি জানাবো।
এ ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলা বিজেপি নেতা অম্লান ভাদুরি বলেন, মুখ্যমন্ত্রী মালদা এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিতে দেখা করতে দেওয়া হলো না। চাকরি প্রার্থীরা যতইযোগ্য হোক, তৃণমূলের নেতা মন্ত্রীকে টাকা না দিলে চাকরি পাবেন না।
অন্যদিকে মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আসিস কুন্ডু বলেন, এটা প্রশাসনিক বিষয়। এর উত্তর প্রশাসন দিবেন। বিজেপির কাজই হলো চাকরী উস্কানিমূলক মন্তব্য করা।







