জেলা

গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেষ্টডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে গাঁজা বোঝাই গাড়ি বাজেয়াপ্ত সহ ৫ জনকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ

সোমবার দুপুরে ধৃত ৫ অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর নার্কোটিক বিশেষ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ,ধৃতরা হলেন প্রমোদ ধামাই জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার সেবক রোড ,সুব্রত ঘোষ দার্জিলিং জেলার শিলিগুড়ি যাদব পল্লী,। কৃষ্ণ ঘোষ দার্জিলিং জেলার নকশাল বাড়ি। বাবন সরকার নবদ্বীপ থানার মনিপুর ও মোহাম্মদ আফেক দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকার বাসীন্দা। সোমবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার অন্তর্গত নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেষ্টডাঙ্গা মোড়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে একটি বোলেরো গাড়ি সহ তিনটি বস্তায় ৫২,১০০ গ্রাম নিষিদ্ধ গাঁজা সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ।,রবিবার গভীর রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কোচবিহার থেকে বেশ কয়েকজন ব্যক্তি ছোট একটি গাড়িতে নবদ্বীপে বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসছে। খবর পাওয়া মাত্রই জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ সেতু রোডে পৌঁছে যায় নবদ্বীপ থানার পুলিশ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফরেষ্টডাঙ্গা মোড়ে গাঁজা বোঝাই গাড়িটি পৌঁছলে চারিদিক দিয়ে ঘিরে ফেলেন তাঁরা । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৫ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক ও গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় থাকা ৫২ কিলো একশো গ্রাম নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করা হয় । পরে পাঁচ অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি গাঁজা বহনকারী গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.