নিজস্ব সংবাদদাতা : সাংসদ কেনা দেখেছেন, বিধায়ক কেনা দেখেছেন, পঞ্চায়েত সদস্য কেনা দেখেছেন কি? এমনই চিত্র ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকে।
ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১০ টি ও তৃণমূল ১০ টি করে আসন পেয়েছে। একটি আসন পেয়েছে নির্দল । জোর কদমে চলছে পঞ্চায়েত দখলের লড়াই। লড়াইয়ে পিছিয়ে নেই তৃণমূল, বিজেপি কেউই।
তবে বলাই যাই ওই ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী কিনতে টাকা নিয়ে হাজির হয়ে যাচ্ছে তৃণমূল নেতা এমনই অভিযোগ বিজেপির।
বেশ কয়েকদিন ধরেই মনশুকান গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অসিত চক্রবর্তী, কাকলি কুড়েল নামের বিজেপির এক জয়ী প্রার্থীকে কেনার জন্য ঘোরাঘুরি করছেন তার এলাকায় বলে অভিযোগ। ওই তৃণমূল নেতা ডেকে পাঠান জয়ী বিজেপি প্রার্থীর শ্বশুর কে। বলা হয় টাকা দেওয়ার কথা। দেওয়া হয় প্রধান পদের প্রস্তাব।
এই অফার নিতে নারাজ জয়ী বিজেপি প্রার্থীর শ্বশুর। এরপরেই শুরু হয় চেঁচামেচি। খবর যায় ঘাটাল থানায় । ঘাটাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।।







