আইপিএল ২০২৫-এর আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও ভারতের শীর্ষস্থানীয় ওয়ায়ার ও কেবল প্রস্তুতকারক আরআর কেবল মাল্টি-ইয়ার পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে আরআর কেবল আবারও কেকেআরের প্রধান পার্টনার হিসেবে যুক্ত হলো, যা দুই পক্ষের জন্যই বাজার সম্প্রসারণ ও ব্র্যান্ড দৃশ্যমানতার এক নতুন সুযোগ সৃষ্টি করবে।
নতুন চুক্তি অনুযায়ী, কেকেআরের খেলোয়াড়দের জার্সির ‘রাইট চেস্ট’ পজিশনে থাকবে আরআর কেবলের লোগো। এটি কোম্পানির জন্য আইপিএলের সুবিশাল দর্শকদের সামনে নিজেদের ব্র্যান্ডিং শক্তিশালী করার আদর্শ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
আরআর গ্লোবালের ডিরেক্টর কীর্তি কবরা জানিয়েছেন, “আইপিএল হল পারফরম্যান্স, উদ্যম ও শক্তির মঞ্চ, যা আমাদের ব্র্যান্ডের ভাবনার সঙ্গে দারুণভাবে মিলে যায়। কেকেআরের সঙ্গে আমাদের অংশীদারিত্ব কেবলমাত্র দৃশ্যমানতা বাড়ানোর জন্য নয়, বরং দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার জন্য।”
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, “আরআর কেবল-এর সঙ্গে পুনরায় কাজ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। এই সহযোগিতা আমাদের ব্র্যান্ড ভ্যালু ও শক্তিকে আরও বৃদ্ধি করবে।”
এই চুক্তি শুধু স্পোর্টস স্পনসরশিপ নয়, বরং ব্র্যান্ড ও ফ্যানবেসের মধ্যে সংযোগ তৈরির একটি স্ট্র্যাটেজিক পদক্ষেপ। আগামী আইপিএল মৌসুমে কেকেআর ও আরআর কেবলের এই নতুন পথচলা কীভাবে দুই পক্ষের জন্য সফল হয়, তা দেখার বিষয়।







