চিকিৎসার নামে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক অলক চাঁদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। গতকাল বেথুয়াডহরীর এক নাবালিকা চিকিৎসার জন্য ওই চিকিৎসকের চেম্বারে আসে। অভিযোগ, সেই সময় চিকিৎসক তার সহকারীকে অন্য কাজে পাঠিয়ে দেন এবং নাবালিকাকে একান্তে ডেকে শ্লীলতাহানি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ওই নাবালিকা চিকিৎসা করাতে এলে চিকিৎসক অলক চাঁদ বিশ্বাস তার চেম্বারে একান্তে ডেকে নাবালিকার গোপনাঙ্গে হাত দেন এবং শ্লীলতাহানি করেন। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। নাবালিকার পরিবারও ঘটনার তীব্র নিন্দা করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।







