জেলারাজ্য

আজ থেকে উচ্চমাধ্যমিক, জেলায় বাড়ল পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা

আজ থেকে রাজ্যে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা।প্রতি বছরের মতো এবারেও কড়া নিরাপত্তার সাথে পরীক্ষা গ্রহন করা হবে।
মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষায়ও জেলায় বাড়ল ছাত্রীর সংখ্যা। এবার পূর্ব মেদিনীপুর জেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ৩০,১৬৪ জন। যার মধ্যে ছাত্র ১৩,৯১২ জন এবং ছাত্রী রয়েছেন ১৬,২৫২ জন। ছাত্রের তুলনায় ২৩৪০ জন বেশি ছাত্রী।এবার জেলায় মোট ৭১টি পরীক্ষাগ্রহণ কেন্দ্র থাকছে। তার মধ্যে মূল পরীক্ষাগ্রহণ কেন্দ্র রয়েছে ৬৮টি। অতিরিক্ত পরীক্ষাগ্রহণ কেন্দ্র রয়েছে ৩টি। প্রতিটি পরীক্ষাগ্রহণ কেন্দ্র সিসি ক্যামেরা-সহ কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে। দিব্যাঙ্গ কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। নিয়ম মেনে রয়েছে সিক বেড, মেডিক্যাল টিম। ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। শেষ হচ্ছে ১৮ মার্চ। পরীক্ষা চলাকালীন প্রশাসনিক কর্তাদের পাশাপাশি অ্যাডভাইজরি কমিটির সদস্যদের নজরদারিও থাকছে।পড়ুয়াদের ভীতি দূর করার জন্যে তমলুকের ডহরপুর তফসিলি হাইস্কুল কে বেলুন দ্বারা সুসজ্জিত করা হয়েছে।ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন পড়ুয়াদের ভীতি দূর করে যাতে তারা আনন্দের সাথে পরীক্ষা দিতে পারে তাই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.