মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক। আজ থেকে রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দলীয় নির্দেশে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন পিংলার তৃনমূল নেতৃত্বরা।
জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। পিংলায় মোট ৪ টি উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র হয়। পিংলা কে কে ইনস্টিটিউশন, উজান হরিপদ হাইস্কুল, ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির ও যশোরাজপুর হাইস্কুল। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশী।
দলীয় নির্দেশে এদিন পিংলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে হাজির হয় তৃনমূল নেতৃত্বরা। আগত ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা, গোলাপ, কলম দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরীক্ষার সফলতা কামনা করে। বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলি এদিন ধর্মঘট ডাকলেও পিংলায় ধর্মঘটের কোনো প্রভাব পড়ে নি। পুলিশ প্রশাসন ছিলো যথেষ্ট সক্রিয়।
এদিন পিংলার ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির পরীক্ষাকেন্দ্রে আগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানায় মালিগ্রাম অঞ্চল তৃনমূলের সভাপতি সেক তফেজ্জলদ্দিন, ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক মানিক খান, পিংলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেরা সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।
এদিন ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা, লাল গোলাপ ও কলম দিয়ে শুভকামনা ও শুভেচ্ছা জানায় তারা।
প্রসঙ্গত ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে ৮টি স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার সেন্টার হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬২২.







