আবহাওয়া

আবারও উষ্ণতা বাড়বে, কী বলছে আবহাওয়া দেখেনিন

গত কয়েকদিনে ঝড়-বৃষ্টির ফলে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসছে। গত ২ দিনে আবহাওয়ার তাপমাত্রার একধাকাতে ৩৫ ডিগ্রি থাকে ২২ ডিগ্রি সেলসিয়াস – এ আসা থাকা ছিল। যার ফলে না ঠান্ডা না গরম পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে রাতের দিকে খুব ঠান্ডা আবহাওয়া সৃষ্টি হয় ছিল।
যদিও এই পরিস্থিতি আর থাকবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফের একবার পারদ চড়বে বলেই পূর্বাভাস।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গত কয়েকদিন ধরে জলীয় বাষ্পের প্রবেশ প্রচুর পরিমানে বাংলার উপকুলে ঘটছিল। এর সঙ্গে উত্তর-পশ্চিমী ঝঞ্জার পরোক্ষ প্রভাব ছিল। এর ফলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। তবে আজ সোমবার থেকে আবহাওয়ার বড় বদল হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস । পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই বৃষ্টি কমবে। ফের একবার গরম বাড়বে।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় একেবারেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি । এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫০ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.