ক্রাইম

ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক সনোজ মিশ্র

বিনোদন জগৎ বাইরে থেকে যতটা ঝা চকচকে লাগে ততোটাই কিছু ক্ষেত্রে দেখা যায় কালো দিক। সম্প্রতি মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলকে বলিউডের একটি সিনেমা দেওয়ার বেশ চর্চায় এসেছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক সনোজ মিশ্র। এবার তার কিছুদিনের মধ্যেই ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন এই বলি পরিচালক।

কিছুদিন আগেই সম্পূর্ণ হলো মহাকুম্ভ। সেখানেই ‘কৃষ্ণকলি’ রূপে ভাইরাল হয়েছিলেন মোনালিসা ভোঁসল। যার রূপে রীতিমতো মুগ্ধ হয়েছিল গোটা নেটদুনিয়া। তারপরেই তাকে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামের একটি সিনেমায় নায়িকার ভূমিকায় কাস্ট করেছিলেন পরিচালক সনোজ মিশ্র। ইতিমধ্যেই এই সিনেমার অভিনয়ের জন্য মোনালিসার গ্রুমিংও শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে এবার জনপ্রিয় পরিচালক সনজ মিশ্র বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ আনলো।

অভিযোগকারী তরুণীর দাবি, ২০২০ সালে টিকটকের মাধ্যমে এই বলি পরিচালকের সঙ্গে যোগাযোগ হয়। ওই তরুণী ঝাঁসিতে থাকার কারণে পরিচালক ফোন করে তাকে ঝাঁসির স্টেশনে দেখা করার জন্য বলেন পরের বছর অর্থাৎ ২০২১ সালের ১৭ ই জুন। তবে তরুণী সেই প্রস্তাবে রাজি না হয় ক্রমাগত আত্মহত্যার নাম করে ব্ল্যাকমেল করতে থাকে ব পরিচালক বলে অভিযোগ। এবার দেখা করার পর বারংবার পরিচালক ধর্ষণ করেন নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে বলে অভিযোগ করেন তরুণী। পাশাপাশি এই বিষয়ে মুখ বন্ধ করার জন্য অশ্লীল আপত্তিকর ছবি ও ভিডিও তুলে ভাইরাল করার হুমকি দেয় পরিচালক বলে অভিযোগ ওঠে। এই মামলায় পরিচালক আগাম জামিনের আবেদন করার পরে দিল্লির হাইকোর্ট তা খারিজ করে দেয়। অবশেষে তাকে পুলিশের হাতে গ্রেফতার হতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.