বিনোদন

শাহরুখকে ঘিরে অভিজিৎ ভট্টাচার্যের আক্ষেপ, খোঁচা ‘চলতে চলতে’ ছবিকে

এক সময় শাহরুখ খানের ছবিতে নিয়মিত গান গাইতে শোনা যেত গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। সেই সময় তাঁদের মধ্যে ছিল দারুণ বোঝাপড়া। তবে এখন আর সেই সম্পর্ক নেই বললেই চলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ পুরনো দিনের প্রসঙ্গ টেনে এনে বলেন, “শাহরুখ আর আমি ছিলাম যমজ ভাইয়ের মতো। কণ্ঠস্বরের দিক থেকেও খুব মিলে যেতাম।”
তবে সেসব এখন অতীত। ‘চলতে চলতে’ ছবির উদাহরণ টেনে গায়ক জানান, “ছবির গানগুলোই ছিল একমাত্র ভালো দিক। বাকি ছবিটা ততটা ভালো লাগেনি।” গানের প্রসঙ্গে অভিজিৎ বলেন, “এই গানগুলোকে নিজের মনে করতাম, কিন্তু এখন মনে হয়, সবই শাহরুখের। গান, কথা, এমনকি ছবিও যেন ও-ই বানিয়েছে। আমি তো কিছুই করিনি।” তিনি আরও বলেন, “লোকে ভাবে গানগুলো শাহরুখের। তখনই বুঝলাম, গানগুলো সত্যিই আমার নয়।”

শাহরুখের বর্তমান অবস্থান নিয়ে গায়ক বলেন, “ও এখন অনেক বড় তারকা। নিজেই হয়তো জানে না, ওঁ কতটা উঁচুতে পৌঁছে গেছে। আমি যেমন ছিলাম, তেমনই রয়েছি। আমি ওর থেকে ৫-৬ বছর বড়ো। এখন আমরা দু’জনেই ষাটোর্ধ্ব। সময় বদলেছে, সম্পর্কও বদলে গেছে।আমাদের দু’জনেরই নিজস্ব আত্মসম্মান আছে, তাই কারও ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না।” এই কথাগুলোর মধ্য দিয়ে অভিজিতের আক্ষেপ স্পষ্ট। অভিজিৎ আজও মনে করেন, তাঁর অবদান অনেক সময়েই যথাযথ স্বীকৃতি পায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.