মাত্র ছদিন আগেই বিয়ের বাঁধনে জড়িয়ে ছিল দুই জন। হানিমুনে স্ত্রীর সাথে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীর। প্রথমে সব ঠিক থাকলেও। তারপরই ঘটলো মর্মান্তিক পরিণতি। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় শহীদ ভারতীয় নৌ-সেনার অফিসারের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, ওই নৌ-সেনা অফিসার কর্মসূত্রে কেরলের কোচিতে থাকতেন। ছুটিতে কাশ্মীর ঘুরতে যান তিনি।
সেখানের সন্ত্রাসবাদী হামলাতেই প্রাণ হারালেন তিনি। নিহত অফিসার ২৬ বছর বয়সী বিনয় নরওয়াল । গত ১৬ই এপ্রিল তাঁর বিয়ে হয়েছিল। ছুটিতে স্ত্রীকে সাথে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, এই সন্ত্রাসবাদী হামলায় বিনয় ও তাঁর স্ত্রী দুই জনেরই মৃত্যু হয়।







