রাজ্য

এক্সপ্রেস থেকে লোকাল—মে মাসে ট্রেন বাতিলের হিড়িক

মে মাসজুড়ে একাধিক ট্রেন বাতিল এবং সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য প্রযুক্তিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা চালুর চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

রেলের ঘোষণায় জানা গেছে, সবচেয়ে বেশি ট্রেন বাতিল হবে ১৭ মে—সেদিন মোট ৫৮টি লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি ট্রেন বাতিল করা হবে। তবে ১২ থেকে ১৪ মে পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।

বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে রয়েছে:

৪, ৫, ৬ ও ৭ মে: পুরী-শালিমার এক্সপ্রেস

৫, ১৭, ১৮ মে: সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস

১১ মে: পুরী-হাওড়া শতাব্দী, হাওড়া-দিঘা কাণ্ডারী, দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস

১০ ও ১১ মে: উদয়পুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস

১০ ও ১৭ মে: হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস

১১ ও ১৭ মে: হাওড়া-পুরী এক্সপ্রেস

১৭ মে: সাঁতরাগাছি-দিঘা টুড স্পেশাল, আরণ্যক এক্সপ্রেস

১৭ ও ১৮ মে: ধৌলি এক্সপ্রেস, দিঘাগামী এক্সপ্রেস

এই সিদ্ধান্তে নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে চলেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সময়সূচি আগেভাগে যাচাই করে পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রা করার পরামর্শ দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.