রাজস্থান রয়্যালসের ড্রেসিং রুমে এ-কাকে ডেট-এর প্রস্তাব দিয়ে বসলো চাহাল? তাও তার সকল সতীর্থদের সামনে। তবে কি ঘর ভাঙলো আরও এক ভারতীয় তারকার।
খেলার পাশাপাশি সতীর্থদের সঙ্গে খুনসুটি চাহালের ক্ষেত্রে নতুন কিছু নয়। ভারতীয় দলে খেলার সময় রোহিত শর্মা বা কুলদীপ যাদবের সঙ্গে মাঝেমধ্যেই মজা করতে দেখা গিয়েছে তাঁকে চাহাল টিভি তে। সেই একই কাজ তিনি করে চলেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের টিমেও। রাজস্থানের হয়ে খেলার সুবাদে বাটলারের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে চহালের। তাই এবারে চাহালের খুনসুটির ঝড় বয়ে যায় ইংল্যান্ডের উইকেট কিপার-ব্যাটসম্যান জস বাটলারের ওপর। সাজঘরে সেই বাটলারকেই মজা করে প্রেম নিবেদন করে বসলেন চাহাল।
সেখানে দেখা যাচ্ছে, বাটলারের সামনে হাঁটু মুড়ে বসে চাহাল বলেন, ‘‘জস ভাই, তোমাকে ভালবাসি। গত বছর যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল তখন থেকেই তোমার জন্য আমার মন কেমন করে। রোজ রাতে তোমাকে স্বপ্নে দেখি। তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে?’’ চহালের এই কথা শুনে হাসতে থাকেন বাটলার। ড্রেসিংরুমে উপস্থিত বাকি সতীর্থেরাও হেসে ফেলেন।







