দেশ

২২ দিন পর ছাড়া পেলেন পূর্ণম , ভারতের চাপে নতজানু পাকিস্তান

ভারতের চাপে শেষমেশ নতজানু পাকিস্তান ! ২৩ দিনের মাথায় অবশেষে ছাড়তে বাধ্য হলো বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে । যা অপারেশন সিঁদুরের পর বড়ো কূটনৈতিক জয় ভারতের । পূর্ণম সাউ ভুলবশত চলে গিয়েছিলেন সীমান্তের ওপারে । পাকিস্তানের রেঞ্জার্সের কাস্টডিতে ছিলেন ২৩ এপ্রিল থেকে । আজ ১৪ মে , ২২ দিন পর সকাল ১০.৩০ মিনিটে আর্টারি সীমান্ত দিয়ে অমৃতসরে ভারতের হাতে পূর্নম সাউকে তুলে দিতে বাধ্য হয় পাকিস্তান । বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের পরই ভারতীয় জওয়ানকে তুলে দেওয়া হয় ভারতের হাতে । জানা গিয়েছে, পূর্ণম সাউ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন কিন্তু মানসিক ভাবে কিছুটা ঘেঁটে রয়েছেন ।

নিয়মানুযায়ী পাকিস্তান রেঞ্জার্স বা বিএসএফ জওয়ান, কেউ যদি ভুলবশত কাঁটাতারের ওপারে চলে যান, তাহলে ফ্ল্যাগ মিটিং করে তাঁকে দেশে ফেরৎ পাঠাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে । কিন্তু পূর্ণমের ক্ষেত্রে তা হয়নি । ২২ দিন তাঁকে আটকে রেখে শেষমেশ ভারতের চাপে তাঁকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান । বিএসএফ পঞ্জাব ফ্রন্ট্রেটিয়র জানান , এদিনের ফ্ল্যাগ মিটিংয়ে পাকিস্তানকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তাদের কতটা ভুল হয়েছে ।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরেই গত ২৩ এপ্রিল পূর্ণম কুমার সাউকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। পাঠানকোটে ডিউটিরত ছিলেন তিনি কিন্তু সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগলে তিনি গিয়ে একটি গাছের ছায়ায় বসে পড়েন কিন্তু তিনি বুঝতে পারেননি যে তিনি পাকিস্তানের মাটিতে বসেছিলেন । তারপরেই তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স এবং অবশেষে ২২ দিনের সংগ্রামের পর তিনি ফিরে এলেন দেশের মাটিতে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.