২০২০ এর অন্ধকারাচ্ছন্ন সময় বিশ্ব বাসী আজও ভুলতে পারেনি। রয়েগিয়েছে ক্ষত। এরই মধ্যে ফের নতুন করে থাবা বসাচ্ছে করোনা।
ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1, LF.7 এবং NB.1.8 দ্রুত ছড়িয়ে পড়ছে, বিশেষ করে কেরালা, মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাটে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৯ মে, ২০২৫ থেকে ৭৫২টি নতুন কেস নথিভুক্ত হয়েছে, যদিও ৩০৫ জন সুস্থ হয়েছেন এবং ৭ জন প্রাণ হারিয়েছেন। তবে এই ঘটনা কপালে চিন্তার ভাঁজ ফেলছে আবারও।
এই পরিস্থিতি দাঁড়িয়ে সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি। অসাবধানতা ফের নিয়ে যেতে পারে ৫ বছর আগের থমথমে পরিস্থিতিতে। এর জন্য আপনাকে জানতে হবে কোভিড এর নতুন ভ্যারিয়েন্ট এর লক্ষণ গুলি কি কি? কি সমস্যা হলে একটুও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন।
চিকিৎসকদের মতে, গলা ব্যথা, জ্বর, হালকা কাশি, বুক টানটান ভাব, ক্লান্তি এবং শরীর ব্যথা দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। এই সতর্কতা সংক্রমণের গতি কমাতে সাহায্য করবে।
এছাড়াও যে যে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা, যেমন ভিড় এড়িয়ে চলুন, মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার, হাঁচি কাশি দিল নাক মুখ ঢেকে রাখা ইত্যাদি। অবশ্যই অসুস্থতা বোধ করলে নিজেকে আলাদা রাখুন এবং সত্তর চিকিৎসকের পরামর্শ নিন।







