সূর্যসেন কলেজের ছাত্রছাত্রীরা আজ সকাল থেকেই বেড়িয়ে পড়ল ডেঙ্গুর প্রতিরোধ করতে। আজ সকালে তাদের দেখা গেল জায়গায় জায়গায় জীবানুনাশক পাউডার ছড়াতে।
সূর্যসেন কলেজের ছাত্রছাত্রীরা বরাবরই সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন এবারও তার ব্যাতিক্রম হল না। সবাই ঝাঁপিয়ে পড়ল ডেঙ্গুর প্রতিরোধে। গোটা দেশবন্ধুপাড়া এলাকা জুড়ে ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়েছে প্রচুর। এক ছাত্রী জানালেন, আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন এবং রোগমুক্ত শিলিগুড়ি তৈরী করতে। আপাতত সে লক্ষ্য নিয়ে আমরা চলছি।







