ট্রেনের ইমার্জেন্সি চেন টেনে ডাকাতির অভিযোগ। জানা গিয়েছে, নয়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস কলকাতাগামী ট্রেনে ডাকাতি হয়। সূত্রের খবর,রবিবার ভোর রাতে প্রায় ২০ জন ডাকাত ট্রেনে উঠে ধারালো ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের থেকে টাকা পয়সা গয়না কাটি লুট করে। ঘটনাটি ঘটে পাটনা ছেড়ে যাওয়ার প্রায় ১০ কিলোমিটার পরে।
ঘটনা সূত্রে জানা যায়, যখন ডাকাতি হয় তখন ট্রেনের এমার্জেন্সির চেন কেউ একজন টেনে ট্রেনের গতিবেগ থামিয়ে দেয়। তখনই ডাকাতের দল উঠে যাত্রীদের থেকে টাকা পয়সা ডাকাতি করে এবং তান্ডব চালায়। ১২২৭৪ নম্বর দিল্লি থেকে কলকাতাগামী ট্রেনে এই ঘটনাটি ঘটে।
হাওড়ার জিআরপি সূত্রে জানানো হয়েছে,” যেহেতু ঘটনাটি ঘটেছে দানাপুর অন্তর্গত এলাকার মধ্যে তাই অভিযোগটি সেই ডিভিশনে তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখবার জন্য।”







