জাপানের বুলেট ট্রেন এবার ছুটতে চলেছে ভারতীয় রেল লাইন ধরে। এই সুপারফাস্ট ট্রেন শুধু কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দেবে এমনটাই নয়। একই সঙ্গে এই বুলেট ট্রেনের ভাড়া অনেকটাই কম থাকবে। একাধিক রাজ্যের দেখা যাবে এই ট্রেন পরিষেবা।
অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটলো। জাপান সফরে যাওয়ার পর ফিরে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতীয় বুলেট ট্রেন চালু করার বিষয়। অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে ভারতবাসীদের জন্য। এই প্রকল্পের কাজের জন্য ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির। রেলপথটির কিছু অংশ হবে elevated, কিছু underground ও কিছু at-grade অর্থাৎ সমতলে নির্মিত। এই হাই-স্পিড ট্রেনের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নেরও বড় সুযোগ থাকবে। এই বুলেট ট্রেন ছুটবে দিল্লি থেকে পাটনা, বক্সার, গয়া হয়ে হাওড়া স্টেশন পর্যন্ত।
এই ট্রেনের সর্বোচ্চ গতি দেখা যাবে ৩৫০ কিলোমিটার বেগে। এমনকি নিরাপত্তা খাতিরে থাকবে UrEDAS ও ডিজিটাল সিগনালিং সিস্টেমের ব্যবস্থা। সরকারের প্রধান লক্ষ্য হলো কম খরচে দ্রুত পরিবহনের ব্যবস্থা করে দেওয়া। দিল্লি থেকে পাটনা পৌঁছাতে কম করে ১৭ ঘণ্টা লাগবে। কিন্তু, সুপারফাস্ট ট্রেন এই যাত্রা সম্পন্ন করবে মাত্র তিন ঘন্টায়। তবে এই পরিষেবা কবে শুরু হবে সেই বিষয়ে এখনো স্পষ্ট করে জানায়নি রেল কর্তৃপক্ষ।






