কলকাতা

সাউথ কলকাতা ল’ কলেজ কাণ্ডে বড় আপডেট: মুখ খুললেন সিপি, তদন্তে নয়া মোড়!

সাউথ কলকাতা ল’ কলেজে ঘটা চাঞ্চল্যকর গণধর্ষণ কাণ্ডে এবার মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। স্পষ্ট জানালেন—কেসটি অত্যন্ত স্পর্শকাতর, তাই গোপনীয়তা বজায় রেখেই চলছে তদন্ত। কমিশনার বলেন, “ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরে আরও একজনকে ধরা হয়েছে। প্রচুর তথ্য-প্রমাণ আমাদের হাতে এসেছে। সবকিছু বিশ্লেষণ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের নির্দেশ মেনে নির্যাতিতার পরিচয় একেবারেই গোপন রাখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতার দেওয়া বয়ানের সঙ্গে মিল পাওয়া গেছে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণে। ঘটনার দিন কলেজে উপস্থিত ছিলেন মোট ১৭ জন। তাঁদের মধ্যে শেষ পর্যন্ত চারজন কলেজ ছাড়েন। পুলিশ খতিয়ে দেখছে, ওই চারজন স্বেচ্ছায় বেরিয়েছিলেন, না কি কাউকে নির্দেশ দেওয়া হয়েছিল?

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। সোমবারই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে তিনটি জনস্বার্থ মামলা। এমনকি সুপ্রিম কোর্টেও বিষয়টি পৌঁছে গেছে।

গভীর উদ্বেগে কলেজ কর্তৃপক্ষও—তাঁরা ঘোষণা করেছেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সাউথ কলকাতা ল’ কলেজ।

মঙ্গলবার নির্যাতিতাকে নিয়ে ‘প্লেস অফ অকারেন্স’-এ গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ।

নিরাপত্তাহীনতায় কাঁপছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। প্রশ্ন উঠছে—এই ভয়ঙ্কর অপরাধের নেপথ্যে কারা? আর কে বা কারা তাদের আড়াল করতে চাইছে? তদন্তের উপর এখন গোটা রাজ্যের চোখ!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.