দেশ

যৌনাঙ্গের সংক্রমণের চিকিৎসা করাতে গিয়ে সম্মতি ছাড়াই যৌনাঙ্গ কেটেই বাদ দিয়ে দিলেন চিকিৎসক !

হাসপাতালে এসেছিলেন যৌনাঙ্গের সংক্রমণের চিকিৎসা করাতে। কিন্তু অদ্ভুত ভাবে যৌনাঙ্গ কেটেই বাদ দিয়ে দিলেন চিকিৎসক ! রোগাটি প্রথমে সংক্রমণের অভিযোগ নিয়ে চিকিৎসকের কাছে এলে , চিকিৎসক তাকে বায়োপসি করতে বলেন। কিন্তু তখনি ঘটে ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ পরীক্ষা করতে গিয়ে ওই রোগীর সম্মতি ছাড়াই কেটে ফেলা হয় তার যৌনাঙ্গ। ২৮ বছর বয়সী যুবক , আতিকুর রহমান , অসমের শিলচরের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসা করতে , কিন্তু সেখানেই ঘটে যায় এই কান্ড।

হাসপাতাল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে , ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রোগী । তবে হাসপাতাল কর্তপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

রোগী আতিকুর রহমান জানিয়েছেন , “১৯ জুন, আমার যৌনাঙ্গে সংক্রমণের পর আমি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে যাই। ডাক্তার চিকিৎসক আমাকে বায়োপসি পরীক্ষা করার পরামর্শ দেন। বায়োপসি পরীক্ষার সময়, তাঁরা আমার সম্মতি ছাড়াই অস্ত্রোপচারের মাধ্যমে আমার যৌনাঙ্গ কেটে ফেলেন। অস্ত্রোপচারের পর যখন আমি জেগে উঠি, তখন দেখি আমার যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলে, তিনি সন্তোষজনক কোনও উত্তর দেননি। এখন, আমি অসহায়, কী করব জানি না। আমার জীবন শেষ। আমি বেশ কয়েকবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার ফোনে সাড়া দেননি। আমি মানসিকভাবে কষ্টে আছি এবং অস্ত্রোপচারের কারণে সমস্যা হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.