বিনোদন

হিন্দি পর বাংলা ওয়েব সিরিজে হাতেখড়ি হতে চলেছ পরিচালক প্রতিম ডি গুপ্তর

হিন্দি ও বাংলা মিলিয়ে বহু জনপ্রিয় সিনেমা মানুষকে উপহার হিসেবে দিয়েছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। তবে তিনি এবার সিনেমার পর ওয়েব সিরিজ নিয়েও কাজ শুরু করেছেন পরিচালক। এবার হিন্দির পর বাংলা ওয়েব সিরিজের কাজ করতে চলেছেন এই জনপ্রিয় পরিচালক। এই ওয়েব সিরিজে কোন তারকাদের দেখা যাবে?

ওয়েব সিরিজের দুনিয়ায় হাতে খড়ি আগেই হয়েছে পরিচালক প্রতিম ডি গুপ্তর। যেখানে পর্দা কাঁপাতে দেখা গিয়েছে তানিয়া মানেকতলা ও শান্তনু মহেশ্বরীকে। এবার হিন্দির পর বাংলা ওয়েব কাজ করা শুরু করতে চলেছেন পরিচালক। এই প্রথম ওয়েব সিরিজ এই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। বর্তমানে অভিনেতা একইসঙ্গে টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অভিনয়ের দাপট দেখাচ্ছেন। সম্প্রতি স্পেশাল অফ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিয়েছেন এই তারকা। তারপরেই এবার পরিচালক প্রতিম ডি গুপ্তর পরিচালনায় বাংলা ওয়েব সিরিজে পর্দা কাঁপাতে চলেছেন তিনি।

নারী কেন্দ্রিক গল্পে মোরা থাকবে এই সিরিজ। যেখানে প্রধান ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকার ও রিতাভরী চক্রবর্তীকে। তবে টোটা রায়চৌধুরীকে দেখা যাবে সম্ভবত কোন পুলিশ অথবা গোয়েন্দার ভূমিকায়। সকলেই জানে পরিচালক প্রতিমের কাজ মানেই থাকবে সংবেদনশীল স্ক্রিপ্ট ও যত্নের ছাপ স্পষ্ট। তাই হইচই প্লাটফর্মে এই বাংলা ওয়েব সিরিজ নিয়ে ব্যাপক আশাবাদী দর্শক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.