রোজকার ট্রেন দেরির খবর যেন অভ্যেস হয়ে গেছে যাত্রীদের—সিগন্যালিং সমস্যা, কুয়াশা, কখনও আবার হাইটেনশন তার ছিঁড়ে ট্রেন থমকে যাওয়া। তবে এবার একেবারে অদ্ভুত এক ঘটনায় থমকে গেল ট্রেন চলাচল।
ঘটনাটি ঘটেছে বিহারের খাজাউলি-জয়নগর-দ্বারভাঙ্গা রেল সেকশনে, যেখানে জানকি এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল পুরো ৩ ঘণ্টা ৪০ মিনিট।
কারণ?
দুটি কাকের তুমুল ঝগড়া!
হ্যাঁ, ঠিকই পড়ছেন। দুই কাক নিজেদের মধ্যে লড়তে লড়তে পৌঁছে যায় হাইটেনশন লাইনের সংস্পর্শে। সঙ্গে সঙ্গে পুড়ে যায় তারা, ছিঁড়ে যায় লাইনের তারও। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ইমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে জানকি এক্সপ্রেস।
ঘটনাটি ঘটে শনিবার ভোরে। ভোর ৫টা ১০ থেকে সকাল ৮টা ৪০ পর্যন্ত দাঁড়িয়ে ছিল ট্রেনটি। খবর পেয়ে ছুটে আসেন রেল আধিকারিকরা, দীর্ঘ মেরামতির পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনা নিয়ে চরম হতবাক যাত্রীরা বলছেন—
“এইবার কাকও ট্রেন থামায়! ভাবাই যায় না!”
রেল সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে এই কাক-কাণ্ড!
এই ঘটনা মনে করিয়ে দেয়, রেললাইনে প্রতিটি সেকেন্ডের নিরাপত্তা কতটা জরুরি—আর সেই সুরক্ষা কখন কোন অদ্ভুত কারণে বিঘ্নিত হতে পারে, বলা কঠিন।







