ধর্ষণের হাত থেকে নিস্তার পেলেন না ৫২ বছর বয়সী বৃদ্ধা শ্রমিক। ধর্ষণের অভিযোগ উঠেছে ৩২ বছর বয়সী ফিরদৌস নামক যুবকের উপর। এমন জঘন্য ঘটনাটি ঘটেছে কেরালার কোচিতে।সূত্র মারফত জানা গেছে কোচি স্টেশনের কাছেই কাজ করতেন ওই বৃদ্ধা। ঘটনার দিন ওই বৃদ্ধাকে মেট্রো স্টেশন দেখানোর নাম করে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে ওই যুবক।
কেরালার কোচি স্টেশন এর কাছের এক রেল স্টেশনে কর্মরত ছিলেন ওই বৃদ্ধা। গত ১৩ই ডিসেম্বর ওই মহিলাকে মেট্রো স্টেশনে নিয়ে যাওয়ার নাম করে যায় ওই যুবক। রাস্তায় এক নির্জন এলাকায় জোর করে ঝোপের মধ্যে ওই মহিলাকে ঠেলে দেয় ফিরদৌস। তারপরই তাকে নৃশংসভাবে ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায় সে। ঘটনার পর ওই মহিলাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বর্তমানে এই মহিলা চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় পুলিশের তরফ থেকে বলা হয়েছে,” এই ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তথ্য খুবই কম ছিল। তাই প্রাপ্ত তথ্য, মহিলার বয়ান এবং বিস্তারিত তদন্তের পরে, আমরা অভিযুক্তকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি।”বর্তমানে অভিযুক্ত সেই যুবক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রয়েছে।







