কসবার পর এবার জোকা! ফের রাজ্যের বুকে শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরমহলে যৌন নিগ্রহের অভিযোগে তোলপাড় রাজ্য। জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) ক্যাম্পাসে তরুণীর উপর যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এক পড়ুয়া। এর মধ্যেই সামনে এল তরুণীর বাবার বিস্ফোরক দাবি।
কি বললেন তরুণীর বাবা?
শুক্রবার রাত ৯:৩৪-এ ফোন পান তিনি। জানতে পারেন, তাঁর মেয়ে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি। তিনি বলেন, “মেয়ের সঙ্গে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সে নিজে।”
এছাড়াও তিনি দাবি করেন—
▪️ হরিদেবপুর থানার পুলিশ কোথা থেকে মেয়েকে উদ্ধার করেছে, জানানো হয়নি
▪️ থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, তা তাঁর মেয়ে করেনি
▪️ গ্রেপ্তার হওয়া যুবকের সঙ্গে তাঁর মেয়ের কোনও সম্পর্ক নেই
তবে পুলিশের দাবি ভিন্ন:
সূত্রের খবর, অভিযুক্ত ছাত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় তরুণীর। সম্পর্ক খারাপ হওয়ায় পরামর্শ নিতে সে IIM ক্যাম্পাসে আসে। সেখান থেকেই ফাঁকা হোস্টেল রুমে নিয়ে গিয়ে মাদক মিশিয়ে কোল্ড ড্রিংকস খাইয়ে নিগ্রহের অভিযোগ। এমনকি হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে।
লালবাজার কী বলছে?
ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে লালবাজার। কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি জাতীয় প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের ঘটনা প্রশাসনের কাছে অত্যন্ত অস্বস্তিকর।
তবে তরুণীর বাবার বক্তব্য সামনে আসার পর পুরো ঘটনার মোড় ঘুরে গেছে। তদন্তে নয়া ধন্দ তৈরি হয়েছে—আসলে কী ঘটেছিল জোকার অভিজাত ম্যানেজমেন্ট ক্যাম্পাসে?
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে।







