রঘু ডাকাত সিনেমার শ্যুটিং শেষ করতেই ফের প্রজাপতি ২-এর প্রস্তুতিতে নেমে পরেছিলেন প্রযোজক তথা অভিনেতা দীপক অধিকারী। লন্ডনের মাটিতে জোড় কদমে চলছে এই সিনেমার শ্যুটিং। এবার প্রকাশ্যে এলো দুই অভিনেতার এই সিনেমায় প্রথম লুক।
মা, বাবা ও বোনকে নিয়ে লন্ডনের মাটিতে পাড়ি দিয়েছেন নায়ক দেব। একইসঙ্গে সেখানে পৌঁছে গিয়েছে প্রজাপতি ২ সিনেমার পুরো টিম। সেখানে জোড় কদমে চলছে শ্যুটিংয়ের। একই সঙ্গে নায়ক শুটিংয়ের ফাঁকে পরিবারের সঙ্গে জমির সময় কাটাচ্ছেন। যেখানে ফের তিনি জুটিবদ্ধ চলেছেন ছোট পর্দার আরো এক জনপ্রিয় নায়িকার সঙ্গে। অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু পেখম চরিত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এবার তিনি প্রজাপতি সিনেমার দ্বিতীয় সিক্যুয়েলের নায়িকা হতে চলেছেন। যা নিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই।
এই উন্মাদনার পারদ আরো বেড়ে গেল এই সিনেমার দুই অভিনেতা দেব ও মিঠুন চক্রবর্তীর প্রথম লুক প্রকাশ্যে আসার পর। ক্রমশ মানুষের মধ্যে এই সিনেমা নিয়ে কৌতুহল বেড়েই চলেছে। সকলেই আশা করছে ২০২৫ এর বড়দিনেই বাংলার বক্স অফিস জুড়ে উড়ে বেড়াবে প্রজাপতি ২।







