বিনোদন

৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকী

ফের ছন্দপতন ঘটলো সঙ্গীত জগৎ-এ। বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় দীর্ঘ এক বছর অসুস্থ থাকার পর জীবনাবসান কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকী। শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট সংগীতশিল্পীরা।

সঙ্গীত রাগ ও বাংলা সমৃষণে আধুনিক গানের জগতে স্বনামধন্য শিল্পী হিসেবে পরিচিত ছিলেন সুপ্রকাশ চাকী। এছাড়াও আকাশবাণীতে বহু দিন ধরে অনুষ্ঠান করেছেন তিনি। এমনকি পরের দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বাণীচক্রে শিক্ষকতা করেছেন। সুপ্রকাশ চাকী শুধু একজন গায়ক ছিলেন না তিনি একজন প্রকৃত শিল্পীও বটে কারণ গানে সুর দিয়ে সমৃদ্ধ করেছেন। জীবনের শেষ সময় এই প্রতিভাবান শিল্পী গুরুতর স্বাস্থ‌্য সমস্যা ও আর্থিক সঙ্কটে ভুগছিলেন। ২০২৪ সালের এই ছেলেটি অসুস্থ হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় চেয়ারম্যান পল্লব কুমার দাস স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র গায়কের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। এমনকি মুখ্যমন্ত্রী ও ইন্দ্রনীল সেন ব্যক্তিগত সঞ্চয় থেকে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে গায়কের পরিবারের হাতে। বর্তমানে তিনি ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তবে অনেক চেষ্টার পরেও শেষ রাখা করা যাবে না। অবশেষে জীবন যুদ্ধে লড়াইয়ের হার শিকার করতে হলো এই কিংবদন্তি গায়ককে। এই প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.