রাজ্য

সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর, সামনে আসছে লম্বা ছুটির সম্ভাবনা

উৎসবের মরসুমে সরকারি কর্মীদের জন্য থাকছে লম্বা ছুটির সুখবর। অগাস্ট থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত, ক্যালেন্ডার বলছে একাধিক ছুটির হাতছানি। সঠিকভাবে ছুটি পরিকল্পনা করলে অফিস থেকে মিলতে পারে একটানা কয়েক দিনের বিশ্রাম। আগামী ১৫ অগস্ট (শুক্রবার) স্বাধীনতা দিবসে ছুটি থাকছেই। এর পরের দিন, ১৬ অগস্ট (শনিবার) পড়ছে জন্মাষ্টমী এবং ১৭ অগস্ট রবিবার। ফলে সরকারি কর্মীরা উপভোগ করতে পারেন টানা তিন দিনের ছুটি। যদিও রাখিপূর্ণিমা (৯ অগস্ট) এবার শনিবারে পড়ায় আলাদা কোনও ছুটি পাওয়া যাচ্ছে না।

এবার দুর্গাপূজা শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। তবে সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মীদের ছুটি শুরু হতে পারে ২৬ সেপ্টেম্বর চতুর্থী থেকেই। সেই হিসেবে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ৮ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত মিলতে পারে টানা প্রায় ১২ দিনের ছুটি। এর মধ্যে রয়েছে সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী ও কোজাগরী লক্ষ্মীপূজার মতো গুরুত্বপূর্ণ দিনগুলি। পুজোর আনন্দ শেষ হতে না হতেই আসছে কালীপূজা (২০ অক্টোবর) এবং ভাইফোঁটা (২৩ অক্টোবর)। মাঝে এক-দু’দিনের ছুটি নিলে ফের গড়ে উঠতে পারে একটি ছোট ছুটির ব্লক।

তবে সবটাই যে সুখবর তা নয়। কারণ, চলতি বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটি পড়ছে রবিবারে। যেমন, মহরম (৬ জুলাই), মহালয়া এবং মহাষষ্ঠী সবই পড়ছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে কর্মীরা আলাদা করে সেই দিনগুলিতে ছুটির সুবিধা পাচ্ছেন না। আগামী মাসগুলিতে উৎসবের ছুটিগুলি সঠিকভাবে কাজে লাগালে সরকারি কর্মীরা কিছুটা হলেও বিশ্রাম নিতে পারবেন। ফলে এখন থেকেই ছুটির ক্যালেন্ডার হাতে রেখে পরিকল্পনা শুরু করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.