বিনোদন জগতে প্রতি নিয়ত কোনও না কোনও তারকারা থাকেন চর্চায়। অনেকেই হঠাৎ করে এই জগতে পা রাখেন এবং এক রাতেই হয়ে ওঠেন তারকা। আবার তাদের মধ্যে অনেকেই প্রতিনিয়ত চর্চায় থাকেন। এমনই একটি অন্যতম চর্চিত নাম ওরহান অবাত্রামণি। ভাবছেন ইনি কে ? আপনারা তাকে ওরি নামেও চেনেন।
বলিউডের উচ্চ সারির তারকা থেকে শুরু করে নতুন প্রজন্মের তারকা প্রায় সকলের সঙ্গেই তাঁর বন্ধুত্ব। তার সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন সেই ছবি। কিন্তু কে এই ওরি? কি করেন তিনি? এর সঠিক উত্তর প্রায় কারুর কাছেই নেই। কিন্তু আকস্মিক ভাবে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। এরপর থেকে বার বার চর্চায় থাকেন তিনি। এ বার তিনি তার যৌন পরিচয় নিয়ে আলোচনা করে ফের চর্চায় এলেন।
ওরি জানালেন তিনি সমকামী ছিলেন। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে, ওরি একজন স্ত্রীর অভাব বোধ করেছেন। গত ২ অগস্ট ৩০ বছরে পদার্পণ করলেন ওরি। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করে বৌ-বাচ্চার প্রয়োজনীয়তার কথা জানান তিনি। সেই ভিডিওতে তিনি লিখেছেন, “সকলকে ধন্যবাদ। কিন্তু এত দিন সমকামী হিসেবে ভালই ছিলাম। কিন্তু এ বার আমি ৩০ পেরিয়ে গিয়ে বুঝতে পারছি, একজন স্ত্রী ও সন্তান খুব দরকার।” এমনকী বিয়ে করার ইচ্ছেও প্রকাশ করেছেন ওরি। অনুরাগীরা সেই ভিডিও এর কমেন্টে মজার ছলে লিখেছেন, তারা নাকি ওরির জন্য পাত্রী দেখা শুরু করবেন। আবার অনেকে এই কমেন্ট গুলোকে ভাল চোখে দেখেননি।







