রাজ্যস্বাস্থ্য

মস্তিষ্কে টিউমার নয়, আসলেই হরমোনের ফাঁকি—উদ্ঘাটন করলেন বাঙালি চিকিৎসক

চিকিৎসাবিজ্ঞানের দুনিয়ায় ফের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাঙালি চিকিৎসক। ডাঃ সত্যম চক্রবর্তীর অভিনব আবিষ্কার ‘ডোম সাইন’ চিকিৎসা পদ্ধতি এনে দিয়েছে এক বিপ্লব। এই সাফল্যের ফলে প্রমাণিত হল—সব টিউমারের চিকিৎসা ছুরি-কাঁচি দিয়ে হয় না, সঠিক সময়ে সঠিক ওষুধই পারে রোগীকে সুস্থ করতে। সত্যমের গবেষণায় দেখা গেছে, পিটুইটারি টিউমারের কিছু ক্ষেত্রে যা আসলে টিউমার নয়, বরং দীর্ঘদিনের অবহেলিত হাইপোথাইরয়েডিজম-এর ফলে হওয়া হরমোনজনিত ফোলাভাব বা হাইপারপ্লাসিয়া। এই অবস্থায় MRI-তে টিউমার-সদৃশ গম্বুজ-আকৃতির (dome-shaped) ছাপ দেখা যায়—যা-ই ‘ডোম সাইন’। আগে ডাক্তাররা এটিকে টিউমার ভেবে সরাসরি অপারেশন করতেন, কিন্তু এই আবিষ্কার প্রমাণ করল—এক্ষেত্রে অস্ত্রোপচার নয়, লেভোথাইরক্সিন জাতীয় হরমোন ওষুধই যথেষ্ট।

গবেষণায় তিনটি বাস্তব কেস তুলে ধরা হয়েছে—

১৬ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীর ক্ষেত্রে শুরুতে টিউমার সন্দেহ হলেও রক্ত পরীক্ষায় TSH অনেক বেশি পাওয়া যায়। ওষুধের চিকিৎসায় কয়েক মাসেই টিউমার অদৃশ্য হয়ে যায়, উচ্চতা ও মাসিক চক্র স্বাভাবিক হয়।

তৃতীয় কেসে ২৪ বছরের এক তরুণীর অপারেশন হয়ে যাওয়ার পর ধরা পড়ে—ওষুধেই তার সমস্যার সমাধান সম্ভব ছিল।

সত্যম চক্রবর্তী জানান, “ডোম সাইন শুধু রোগ নির্ণয়ের নতুন চাবিকাঠি নয়, এটি রোগীকে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের ঝুঁকি থেকেও রক্ষা করবে।” বিশেষজ্ঞদের মতে, MRI-তে এই সাইন ও উচ্চ TSH থাকলে প্রথমেই এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শে হরমোন থেরাপি শুরু করা উচিত।

এই আবিষ্কার শুধু চিকিৎসা বিজ্ঞানকেই নয়, অসংখ্য রোগীর জীবনকেও বদলে দিতে পারে—আর তার কেন্দ্রবিন্দুতে আজ বাংলা চিকিৎসাশাস্ত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.