দেশ

অসমে সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা—তদন্তের আড়ালে কী রহস্য

অসম পুলিশের নোটিসে এখন ধোঁয়াশার ছায়া। সমনে লেখা—“অভিযোগ যথেষ্ট গুরুতর।” কিন্তু অভিযোগ কী? কার বিরুদ্ধে? উত্তর নেই। শুধু তারিখ লেখা—২২ আগস্ট। আর হুঁশিয়ারি— হাজিরা না দিলে গ্রেপ্তার।

অবশেষে রহস্যের পর্দা ফাঁস। নাম উঠে এলো দেশের সাংবাদিকতার দুই বড় মুখের—সিদ্ধার্থ বরদরাঞ্জন এবং করণ থাপার। হঠাৎ করেই তাঁদের বিরুদ্ধে দায়ের হল মামলা। দেশদ্রোহ সহ ভারতীয় ন্যায় সংহিতার ৬টি ধারায় অভিযুক্ত করা হয়েছে দুই বর্ষীয়ান সাংবাদিককে। তবে অপরাধের খতিয়ান কোথাও নেই। তদন্তের আড়ালে রাখা হয়েছে সমস্ত তথ্য। প্রশ্ন উঠছে—এ কি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত? নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক চাল?

প্রশ্ন উঠছে, অসমের মাটিতে সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা চলছে কি? এর আগে রাহুল গান্ধীর বিরুদ্ধেও একই রকম অভিযোগ উঠেছিল। এবার কি সেই পথেই হাঁটছে প্রশাসন? উত্তর লুকিয়ে রয়েছে তদন্তের আড়ালে, কিন্তু আশঙ্কা ছড়াচ্ছে দেশের গণতান্ত্রিক চত্বর জুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.